মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচরে একটি মাছের প্রজেক্টের পুকুরের পানিতে পড়ে শাবনুর (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর এলাকার রাজুর মেয়ে।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের নুরনবীর মাছের প্রজেক্ট থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন তার বাবা।

এর আগে, সকাল দশটা থেকে ওই শিশু নিখোঁজ ছিল। নিহতের পরিবার বলছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই শিশু মাছের প্রজেক্টের পুকুরে পড়ে যায়।

পরে দুপুর ১টার দিকে ওই শিশু পুকুরে ভেসে উঠলে তার বাবা ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। পরে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকরে কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরক্লার্ক ইউনিয়নের ইউপি ২নং ওয়ার্ড মেম্বার সিরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি তবে এ বিষয়ে তাকে কেউ অবহিত করেনি।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: