বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ফ্রান্সে এবার গির্জার বাইরে ধর্মযাজককে গুলি

নিউজ ডেস্ক :: ফ্রান্সের লিওন শহরের একটি গির্জার বাইরে হামলার শিকার হয়েছেন এক ধর্মযাজক। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তার বুক বরাবর দুইবার গুলি করা হয় বলে জানা গেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, গ্রীক নাগরিক নিকোলাস কাকাভেলাকি (৫২) যখন গির্জাটি বন্ধ করছিলেন তখন তাকে শটগান দিয়ে গুলি করা হয়। পুলিশ কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ধর্মযাজকের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্থানীয় হাসপাতালে রয়েছেন।

গুলির পরপরই হামলাকারী পালিয়ে যায়। তবে লিওনের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

কৌঁসুলি নিকোলাস জ্যকুয়েঁ বলেন, প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে মিল রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে, তাকে আটকের সময় তার কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: