শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ইংল্যান্ডে দ্বিতীয় দফায় লকডাউন

নিউজ ডেস্ক :: করোনার সংক্রমণ ঠেকাতে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে আসছে বৃহস্পতিবার থেকে চার সপ্তাহের জন্য যুক্তরাজ্যজুড়ে লকডাউনের কথা জানান তিনি। জনসন বলেন, লকডাউনে রেস্তোরাঁ, জিম ও অপ্রয়োজনীয় দোকান-পাট বৃহস্পতিবার থেকে চার সপ্তাহের জন্য বন্ধ থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান চাইলে খোলা রাখা যেতে পারে। আসছে ২ ডিসেম্বরের পর এসব কড়াকড়ি শিথিল হতে পারে বলে জানান তিনি।

করোনার প্রকোপ নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে, অস্ট্রিয়া ও পর্তুগাল। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে অস্ট্রিয়ায়। ক্যাফে ও রেস্তোরা এই আওতার বাইরে থাকবে। আর পর্তুগালে প্রয়োজনীয় কাজ ছাড়া নাগরিকদের বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়েছে। এদিকে, বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১২ লাখ মানুষের। শনাক্তের সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: