শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি রাশেদা বেগম হিরা এমপি’র সাথে চৌদ্দগ্রাম উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মত বিনিময় সভা বিনা হিসাবে জান্নাতে যাবেন যে সৌভাগ্যবানেরা দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার” গোপালগঞ্জে নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর বিচারকের পেপার ওয়েট নিক্ষেপ মানিকগঞ্জের দৌলতপুরে ইয়াবা ও মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, থানায় মামলা বর্ণচরে শিক্ষিকার বাবা হাতে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের জবানবন্দি মোদি সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে বলিউড তারকারা নরেন্দ্র মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ

বিপদে সবসময় বাংলাদেশের পাশে ছিল চীন: ইয়াও ওয়েন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের জনগণ যখনই বিপদে পড়েছে, তখনই চীন তাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে মানবিক, আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে যাবে চীন।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের পক্ষ থেকে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়।

ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় চীনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। দুর্যোগ মোকাবিলায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করলে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনের এ সহায়তাকে বাংলাদেশ-চীন মানবিক অংশীদারত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: