শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

ফের রিমান্ডে ইরফান সেলিম

নিউজ ডেস্ক :: নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় হাজি সেলিম পুত্র ও বরখাস্ত ওয়ার্ড কমিশনার ইরফান সেলিমসহ দু’জনকে আবারও রিমান্ড দিয়েছে আদালত। এদিকে বিকেলে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের মদিনা গ্রুপের নামে দখলে থাকা প্রায় ১৫ বিঘা সরকারি জমি দখলমুক্ত করে জেলা প্রশাসন।

সরকারি সম্পত্তি দখলের অভিযোগে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী। নৌবাহিনী কর্মকর্তাকে মারধোরের ঘটনায় প্রথম দফা রিমান্ড শেষে হাজি সেলিম পুত্র ও বরখাস্ত ওয়ার্ড কমিশনার ইরফান সেলিমসহ দেহরক্ষীকে আদালতে তুলে ফের ৫ দিনের রিমান্ড চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

উভয়পক্ষের শুনানি শেষে সিএমএম আদালতের বিচারক জিয়াউর রহমান ইরফান ও জাহিদকে দুই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত ২৫ অক্টোবর রাজধানীর কলাবাগানে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হয়।

এদিকে রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের মদিনা গ্রুপের নামে দখলে থাকা প্রায় ১৫ বিঘা সরকারি খাস জমি দখলমুক্ত করে জেলা প্রশাসন।

চর রজমজান সোনাউল্লা এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সহকারি ভূমি কমিশনার জানান, অবৈধ সব স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হয়েছে। কয়েকটি ভারী স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের নির্দেশ দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা জানান, দখলে থাকা সরকারি জমি বরাদ্দের জন্য হাজী সেলিম ২০১৮ সালে আবেদন করলেও সেই আবেদন নেয়া হয়নি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা বলেন, যে কেউ যখনই করবে আমরা মানুষকে সচেতন করি এবং আমাদের সহকর্মীদের বলবো যখনই খবর পাবে সেখানেই যেন অ্যাকশনে যায়। সেই জায়গাগুলো চিহ্নিত করার জন্য আজকে গিয়েছে এবং চিহ্নিত করেই পতাকা দিয়ে দিবে। সরিয়ে নেয়ার জন্য তাদেরকে সুযোগ দেয়া হবে, তা না হলে সবগুলো গুড়িয়ে দেয়া হবে।

সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী। ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী বলেন, এমপিপুত্র তো দূরের কথা এমপি-মন্ত্রী কাউকেই ছাড় দেওয়া হবে না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: