রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

দুই কেন্দ্রের ফলাফল প্রকাশ : মার্কিন নির্বাচন

নিউজ ডেস্ক :: মার্কিন নির্বাচনে দুটি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রের সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সেখানে ট্রাম্প কোনো ভোট পাননি। এছাড়া আরেকটি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বাইডেনের চেয়ে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। খবর সিএনএনের।

সিএনএনের ওই খবরে বলা হয়, নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয় রাতের প্রথম প্রহরেই। এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। তার সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

ওই এলাকার ঐতিহ্য অনুযায়ী ভোটাররা সোমবার (২ নভেম্বর) মধ্য রাতে ভোট দিতে ব্যালসামস রিসোর্টে যান। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতের প্রথম প্রহরে একটি কক্ষে গিয়ে প্রত্যেকে ভোট দেন।

ডিক্সভিল নচ মাত্র ১২ জন বাসিন্দার একটি ছোট্ট শহর। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কেন্দ্রের ফলাফল জানিয়ে দেওয়া হয়। এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছিল। পাঁচটি ভোটই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন।

এছাড়া মিসফিল্ড নামের একটি এলাকায় একটি কেন্দ্রে একইভাবে ২১টি ভোট পড়েছে। এ কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: