সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম
বর্জ্যের বিনিময়ে বাজার : পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের উদ্যোগ চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাশিয়ার হামলায় ইউক্রেনে ১ কোটি ২০ লাখের বেশি বই নষ্ট মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন নড়াইলে মেহগনি বাগান থেকে বন্দুক উদ্ধার গোপালগঞ্জে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির মনোনয়ন পেলে টুমচরবাসীর কল্যাণে কাজ করতে চান যুবদল নেতা মোক্তার হোসেন সুবর্ণচরে ‘নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা কুলাউড়ায় ৯৪টি ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ কুলাউড়ায় প্রধান শিক্ষিকাকে শোকজের নির্দেশ, বন্ধ শিক্ষকদের অতিরিক্ত বোনাস

নড়াইলে মেহগনি বাগান থেকে বন্দুক উদ্ধার

স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল : নড়াইলের কালিয়ায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

এর আগে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালায় কালিয়া থানা পুলিশের একটি দল। এ সময় বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বন্দুকটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, অস্ত্রটি কার এবং কী উদ্দেশে সেখানে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: