শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’র্ভো’গের শেষ নেই রোগীদের

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ যেন দিন দিন বেড়েই চলেছে। অসুস্থ রোগীদের ব্যবহারের পানির সংকট, বিদ্যুৎ চলে গেলে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স অন্ধকারে নিমজ্জিত হওয়া এবং সময়মতো চিকিৎসকের দেখা না পাওয়াসহ নানা অভিযোগ রয়েছে।

বিশেষ করে বিদ্যুৎ চলে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থান অন্ধকারে পরিণত হয়। এতে শিশু, নারী, বৃদ্ধ ও গুরুতর অসুস্থ রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জরুরি মুহূর্তে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনদের মধ্যে দেখা দেয় উদ্বেগ ও আতঙ্ক।

চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক সময় চিকিৎসকের দেখা পাওয়া যায় না। এতে দূর-দূরান্ত থেকে আসা অসুস্থ রোগীদের কষ্ট আরও বেড়ে যায়।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে যদি রোগীদের মৌলিক সুবিধা ও প্রয়োজনীয় সেবা নিয়েই ভোগান্তিতে পড়তে হয়, তাহলে এর দায় নেবে কে?

রোগী ও স্বজনরা দ্রুত পানির সংকট, বিদ্যুৎ চলে গেলে আলোর ব্যবস্থা এবং চিকিৎসকদের সময়মতো রোগী দেখাসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: