বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে স্তন অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু যুক্তরাজ্যের এনফিল্ডে জমজমাট ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে মানুষ থাকে না, থাকে আওয়ামী লীগ-বিএনপি-এনসিপি-জামায়াত: আরশ খান হাসপাতালের অযথা ঘোরাঘুরি: অদৃশ্য জীবাণুর ভয়ংকর ফাঁদ সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী

হাসপাতালের অযথা ঘোরাঘুরি: অদৃশ্য জীবাণুর ভয়ংকর ফাঁদ

মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া : হাসপাতাল চিকিৎসা ও সুস্থতার জায়গা। কিন্তু প্রয়োজন ছাড়া বারবার হাসপাতালে ঘোরাঘুরি করা কখনো কখনো নিজের অজান্তেই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী আসেন কেউ সর্দি-কাশি, জ্বর বা ভাইরাসজনিত সংক্রমণ নিয়ে, কেউ আবার নিউমোনিয়া, যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা কিংবা অন্যান্য সংক্রামক রোগ নিয়ে। ফলে হাসপাতালের অপেক্ষাকক্ষ, করিডোর, লিফট ও ভিড়যুক্ত জায়গাগুলোতে বিভিন্ন জীবাণুর সংস্পর্শে আসার সম্ভাবনা তুলনামূলক বেশি।

বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের জন্য অপ্রয়োজনীয় হাসপাতালে যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হতে পারে।

আবার রোগীর সঙ্গে অতিরিক্ত সংখ্যক স্বজন হাসপাতালে গেলে ভিড় বাড়ে, সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয় এবং চিকিৎসক নার্সদের ওপরও অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়। অনেক সময় রোগীর অবস্থা সম্পর্কে উদ্বেগ থেকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘোরাঘুরি করেও বিশেষ কোনো উপকার হয় না, বরং বিভ্রান্তি বাড়ে। এছাড়া নিত্য নতুন বিষাক্ত করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতো আছেই।

তাই প্রয়োজন হলে হাসপাতালে যান, কিন্তু অপ্রয়োজনে হাসপাতালে অবস্থান করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ের ফলোআপ করুন এবং সামান্য উপসর্গ হলেই জরুরি বিভাগে ছুটে যাওয়ার পরিবর্তে আগে টেলিফোনে বা অনলাইনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে যদি পরিস্থিতি তা অনুমোদন করে।

মনে রাখবেন, হাসপাতাল নিরাপদ চিকিৎসার জায়গা হলেও এটি জীবাণুমুক্ত পরিবেশ নয়। অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলা, হাত পরিষ্কার রাখা, মাস্কের যথাযথ ব্যবহার এবং প্রয়োজন ছাড়া হাসপাতালে না ঘোরাই হতে পারে নিজের ও পরিবারের সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: