বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বরিশালে স্তন অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু যুক্তরাজ্যের এনফিল্ডে জমজমাট ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে মানুষ থাকে না, থাকে আওয়ামী লীগ-বিএনপি-এনসিপি-জামায়াত: আরশ খান হাসপাতালের অযথা ঘোরাঘুরি: অদৃশ্য জীবাণুর ভয়ংকর ফাঁদ সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, উপজেলা বিএনপির সহসভাপতি মো. হেমায়েত হোসেন,  পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিলু শরিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শেখ আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা ও লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রীতম দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির চন্দন,  লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনে লিডার মাসুদ পারভেজ,  পৌর নির্বাহী কর্মকর্তা মো. তফিকুল আলম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: