শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম
নারীর প্রতি ডিজিটাল ও এআই-ভিত্তিক সহিংসতা বন্ধে ‘ঢাকা ডায়ালগ’ গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী মুকসুদপুরে অস্ত্র ও চোরাই মালামালসহ ছিনতাইকারী গ্রেপ্তার আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা সফল করতে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে নকলনবীশ সংকট, ৭-৮ বছরেও মিলছে না মূল দলিল সংবাদ প্রকাশের পর উধাও সিএনজি স্ট্যান্ড, স্বস্তিতে স্কুল শিক্ষার্থীরা জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে বাংলাদেশ ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিনকে ডিআরইউ’র বিশেষ সম্মাননা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী নড়াইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা সফল করতে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান আসাদের সঙ্গে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সাতক্ষীরা জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সদস্য হেদায়েতুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, অ্যাডভোকেট নূরুল ইসলাম, অ্যাডভোকেট এম.এম আশেক-ই-ইলাহী মুন্না, মো. ইব্রাহিম হোসেনসহ জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ.আর মুকুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, সদস্যসচিব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, অ্যাডভোকেট ই.জে. সাহরিয়ার হাসিব, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, মৌমি কুইন সাথী ও ছামছুন নাহার ময়না উপস্থিত ছিলেন।

সভায় জেলা তাঁতী দলের সভাপতি মো. হাসান শাহরিয়া রিপন ও সাধারণ সম্পাদক এস.এম সাহেব আলী, জেলা জোসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা সাইবার দলের সভাপতি এস.আই আশা, জিয়া মঞ্চের আহ্বায়ক ফয়জুল কবির খান, সাতক্ষীরা জেলা জাসাসের সদস্যসচিব মো. ফারুক হোসেন, সেতারা নাসরীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৩ সেপ্টেম্বর আইনমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে মতবিনিময় সভাটি সফল করার আহ্বান জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: