বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪ মাসের মধ্যে রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক :: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ১৪ মাস পর ২০২১ সালের ডিসেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘এই রিজার্ভের সর্বোচ্চ ব্যবহারের বিষয়ে সরকার ভাবছে। ‘গভর্নমেন্ট স্পন্সরড’ প্রকল্পে এই রিজার্ভ ব্যবহারের চিন্তা ভাবনা চলছে। ’মন্ত্রী আরও বলেন, ‘এক বছর আগে এই রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। বর্তমানে তা বেড়ে ৪১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এখন থেকে ১৪ মাস পর, ২০২১ সালের ডিসেম্বরে এই রিজার্ভ ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।’

আজকের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ৮টি প্রস্তাবের অনুমোদন হয়। এর মধ্যে আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) ২০২১ সালে প্রক্রিয়াকরণের জন্য ১৩ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ক্রয়।

বিআরটিএ’র আওতায় পাঁচ বছর মেয়াদে ঢাকা মেট্রো-১ অফিসে ১২ লেন বিশিষ্ট ভিআইসি (ভেহিকেল ইন্সপেকশন সেন্টার) স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, হার্ডওয়ার ইত্যাদি সরবরাহ, স্থাপন, পরিচালনা, মেইন্টেনেন্স ও মেয়াদ শেষে হস্তান্তরের জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডকে নিয়োগের অনুমোদন ইত্যাদি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: