বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

শিরোনাম
৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

লকডাউনে করছি কী? – সাজ্জাদুল ইসলাম সাজিদ

ঘরের বাহিরে যেতে মানা
পড়ালেখার চাপ নেই,
লকডাউনে দিনগুলি
কাটছে তাই আনন্দেই।

প্রতিদিন দেরী করে
ঘুম থেকে উঠছি।
সিলেবাসের পড়াগুলি
কিছুকিছু পড়ছি।
টিভি দেখি, গেম খেলি
কবিতা লিখি ছন্দে
ছবি আঁকি, গান করি
মনের আনন্দে।

পছন্দের খাবার খেতে
ধরি যেই বায়না
সাথে সাথে মা তাই
মা করে দেয় রান্না।

বাসার সবাই একসাথে
জমে উঠি আড্ডায়,
এত কিছুর পরেও মন
ঘরের বাহিরে যেতে চায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: