বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

দেশে ফিরেছেন সাকিব

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে সাকিবকে স্বাগত জানাতে তার ভক্ত-সমর্থকরা জড়ো হন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গণমাধ্যমেও কথা বলেন। এ সময় সাকিব বলেন, ‘দেশের ফেরাটা এবার ব্যতিক্রম। মাথার ওপর থাকা চাপ ছেড়ে আসতে পারলাম।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বঙ্গবন্ধু কর্পোরেট লিগ হবে প্রস্তুতির আদর্শ মঞ্চ। এই আসরেই আন্তর্জাতিক সিরিজের জন্য পুরোপুরি ফিট হবার কথাও জানান সাকিব।

তিনি বলেন, ‘এবার দেশে এসেছি একটা নির্ভারতা নিয়ে। আগেরবার তেমন রিলিফ ছিলাম না। চেষ্টা থাকবে প্রতিদিন যেনো উন্নতি করতে পারি। নিজের জায়গা থেকে নিজের সেরা পারফরম্যান্সটাকে যেনো ছাড়িয়ে দিতে পারি সেই চেষ্টাই থাকবে।’

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। বাজিকরদের কাছ থেকে অফার পেয়ে তা গ্রহণ না করলেও, সেটা নিজ বোর্ড কিংবা আইসিসির কাছে না জানানোর অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে চ্যাম্পিয়ন অলরাউন্ডারকে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: