রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম
এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত কালীগঞ্জে খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

এবার বাইডেনের দখলে জর্জিয়া

নিউজ ডেস্ক :: শ্বাসরুদ্ধকর লড়াই চলছে মার্কিন নির্বাচনে। উত্তেজনার মধ্যেই জর্জিয়ায়ও ট্রাম্পকে ছাড়িয়ে জয়ের পথে বাইডেন। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে ট্রাম্পকে ৯৭১ ভোটে পেছনে ফেলে এগিয়ে যান তিনি। যদিও এখনও চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি।

এর আগে ভোটগ্রহণের দুইদিন পার হলেও এখনও নিশ্চিত হয়নি কে হচ্ছেন পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট? এখন পর্যন্ত ২৬৪ ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জর্জিয়ায় এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাসের পাল্লা আরও ভারি হয়েছে তার। ফলে, জয়ের একেবারে কাছে তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের তথ্যমতে, জর্জিয়ায় এখন পর্যন্ত ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষ হয়েছে। যেকোন মুহূর্তে ঘোষণা হতে পারে ফলাফল। যেখানে এখন পর্যন্ত দুই প্রার্থীই ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট নিয়ে সমান তালে লড়াই করছেন। তবে, শুরু থেকে পিছিয়ে থেকে আজ প্রাপ্ত ভোটে ট্রাম্পকে ছাড়ালেন বাইডেন।

যেখানে এখন পর্যন্ত তিনি পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট। অপরদিকে কিছুটা পিছিয়ে থাকা ট্রাম্পের ঝুড়িতে পড়েছে ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট। ব্যবধান ৯১৭ ভোটে দাঁড়িয়েছে।

এর আগে মিশিগান ও উইসকনসিনেও পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নেন ডেমোক্র্যাট প্রার্থী। এবার জর্জিয়াও সে পথে হাটছেন তিনি। সম্ভাবনা আছে পিছিয়ে থাকা পেনসিলভেনিয়ায়ও। আর নেভাদায় আগে থেকেই সামনে বাইডেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: