শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিউজ ডেস্ক :: দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমের সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পরে সকাল ৯টায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস অপরিবর্তিত অবস্থায় রয়েছে আর এটিই আজ চলতি মৌসুম ও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় বিগত বছরের তুলায় সারা দেশের ন্যায় পঞ্চগড়ে শীতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ফলে গত ৩ দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশাছন্ন হয়ে পড়ে পুরো জেলা, সঙ্গে হিমালয়ের হাওয়া পাল্লা দেয়ায় শীত অনুভূত হচ্ছে।
পঞ্চগড় শহরের ভ্যানচালক আসিরুল ইসলাম জানান, সকাল থেকে খুব ঠাণ্ডা। গরম কাপড় পড়ে বাইরে বের হতে হচ্ছে। তিনদিন ধরে শীত করে, আজ শীতের তীব্রতা অনেক বেশি।
একই কথা জানান তেঁতুলিয়া মহানন্দা নদীর পাথর শ্রমিক নকিবুল ইসলাম, তিনি বলেন আজ অনেক ঠাণ্ডা করে যার কারণে নদীর পানি খুব ঠাণ্ডা করে যার কারণে বসে আছি।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস যা চলতি শীত মৌসুমের ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: