শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
শেখ হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পর পুলিশের হাতে আটক জার্মানজুড়ে ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর গণবিক্ষোভ বোমা আশ্রয়কেন্দ্র থেকে নিউইয়র্ক—সুযোগ কাজে লাগাচ্ছেন ইরানের নেতারা মুন্সীগঞ্জে জনপ্রশাসন সচিব, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় ওয়াশিংটন সফরে ‘সফট পাওয়ার’ দেখালেন চীনের ফার্স্ট লেডি পেং গুপ্তগ্রাম নিজামিয়া বিস্কুটি এতিমখানায় এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা দেবহাটায় পাগলা মহিষের আক্রমণে ৩ বছরের শিশুসহ আহত ৭ ১১৪ অভিযোগেই ম্যানচেস্টার সিটির দোষ প্রমাণিত

দেবহাটায় পাগলা মহিষের আক্রমণে ৩ বছরের শিশুসহ আহত ৭

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর ও নওয়াপাড়া গ্রামে পাগলা মহিষের বেপরোয়া আক্রমণে তিন বছরের এক শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জবাই করার উদ্দেশ্যে একটি মহিষকে দেবহাটা বাজারে নেওয়ার সময় রশি ছিঁড়ে সেটি পালিয়ে যায়। পরে গ্রামবাসী মহিষটিকে আটকানোর চেষ্টা করলে সেটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মহিষটি পথচারী ও স্থানীয়দের ওপর এলোপাতাড়ি আক্রমণ চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন বসন্তপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে ও মাংস ব্যবসায়ী মিজান সরদার, আব্দুল গফফারের স্ত্রী বেবি খাতুন, এবাদুল গাজীর ছেলে সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলামের ছেলে তিন বছরের অয়ন আহমেদ, সিরাজুল ইসলামের স্ত্রী সীমা পারভীন এবং নওয়াপাড়া গ্রামের বাশার।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের কয়েকজনের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, গুরুতর আহতদের ক্ষতস্থানে একাধিক সেলাই দিতে হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন বছরের শিশু অয়ন আহমেদসহ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, এলাকাবাসীর সহযোগিতায় পাগলা মহিষটিকে আটক করা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘিরে বসন্তপুর ও নওয়াপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: