বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড লিথিয়াম–আয়ন ব্যাটারি উৎপাদনে যাচ্ছে ওয়ালটন ও প্রাণ–আরএফএল গ্রুপ মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধিতে নীতির টানাপোড়েন যুক্তরাষ্ট্রে ইউনূসকে ফ্যাসিস্টদের হেনস্তা ২,৪৮০ পদে নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া শুরু কবে চীনে সবচেয়ে বড় ডেটা সেন্টার তৈরি হচ্ছে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন, কত দিন চলবে কেন্দ্রের নিয়ন্ত্রণ? প্রশ্নপত্র ফাঁসের পরও আগের নিয়োগ কমিটি বহাল রেখে পরীক্ষা কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা সংস্কারেও দুর্ভোগ কাটছে না ঢাকা-রাজশাহী মহাসড়কে

নড়াইলে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইল সদর উপজেলায় পুকুর পাড় থেকে ওসমান গনি (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দলজিৎপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে সদর উপজেলার দলজিৎপুর এলাকায় একটি পরিত্যক্ত পুকুর পাড়ে মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি মুখ থুবড়ে পুকুর পাড়ে পড়ে ছিলো। স্থানীয় ও স্বজনরা মরদেহটির পরিচয় শনাক্ত করেন যে, তিনি একই গ্রামের বাসিন্দা তার নাম ওসমান গনি। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ ও তিনি কি কারণে সেখানে গিয়েছিলেন তা জানা যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: