শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু তথ্য অধিকার আইন বিষয়ে জানে মাত্র ১০.৫% মানুষ গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের আন্দোলনে ১০ দিন ধরে অচল চুয়েট রোনালদো ছাড়লেন পর্তুগালের ক্যাম্প, পর্তুগালের ইনস্টাগ্রাম ছেড়ে গেলেন ৫ লাখ অনুসারী হাড় ভাঙা ঠেকাতে ক্যালসিয়াম-ভিটামিন ডির সুফল নেই—দাবি নতুন গবেষণায় আন্তর্জাতিক কফি দিবস: আপনিও কি ‘কফি হাউস’ গানের রমা, সুজাতা, মঈদুল, নিখিলেশ আর অমলের সঙ্গে নিজের মিল খুঁজছেন? বাবার মুখে পাউরুটি তুলে দেওয়া সেই শিশুকে স্কুলে ফেরালেন ইউএনও নিকনের প্রতিযোগিতায় প্রথম হওয়া ছবি ও ভিডিওতে এআই ব্যবহারের অভিযোগ সিরাজদিখানে রেললাইনের পাশে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের লোহাগড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ”- ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

লোহাগড়া উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, লোহাগড়া থার ওসি মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার রায়, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মে. আমির হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন।

নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও একক অভিনয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। এতে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্য, সংস্কৃতি ও জাতীয় জীবনের এক অনন্য প্রেরণার উৎস। তার লেখনীতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য,মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তার সাহিত্য, সংগীত ও জীবনাদর্শকে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, মননও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানসহ অতিথিবৃন্দ। পুরস্কার ও সনদপত্র পেয়ে বিজয়ী শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: