বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তবে শারীরিক কোনো জটিলতা না থাকায় তিনি হোম আইসোলেশনে আছেন।

আজ মঙ্গলবার কবির বিন আনোয়ারের একান্ত সচিব (পিএস) এস এম সাদিক তানভীর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি স্যার করোনায় আক্রান্ত হন। তবে তার কোনো জটিলতা নেই। তিনি বাসায় আইসোলেশনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।’

এ বছরের জুন মাসে বিসিএস ৭ম ব্যাচের (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা কবির বিন আনোয়ারকে জ্যেষ্ঠ সচিব করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২০১৮ সালে সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি।

১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে সিভিল সার্ভিসে যোগ দেন কবির বিন আনোয়ার। এরপর বিভিন্ন দপ্তরসহ প্রধানমন্ত্রীর কার্যালয়েও দায়িত্ব পালন করেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: