মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ আজ ২৬ এপ্রিল রবিবার পবিত্র মাহে রমজান এর দ্বিতীয় দিনে সাভার উপজেলা পরিষদ এর নতুন ভবন এর সামনে মেহনতী খেটে খাওয়া ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষদের হাতে ইফতার তুলে দিলেন
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব।
বৈশ্বিক করনা ভাইরাসের সৃষ্ট মহামারীর কারণে সারা বিশ্ব এখন নিঝুমপুরী, সেই করোনার সংক্রমণ ধারাবাহিকতায় বাংলাদেশে জেঁকে বসেছে করোনা প্রাদুর্ভাব, তাই বাংলাদেশের করোনার মহামারী প্রতিরোধ লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছেন, বাংলাদেশের ১৬ কোটি জনগণের সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের জন্য। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনায় বাংলাদেশের ১৬ কোটি মানুষ হোম কোয়ারেন্টেন নিশ্চিত করে গৃহবন্দী। কিন্তু খেটে খাওয়া দিনমজুর যারা দিন আনে দিন খায় তারা গৃহবন্দি হওয়ার কারণে তাদের পরিবারে দেখা দিয়েছে খাদ্যাভাব, এ রমজানে নেই ভালো ইফতারের ব্যবস্থা, সেই খাদ্যাভাব ও ইফতারের চাহিদা পূরণের জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাভার উপজেলা চেয়ারম্যান ইফতার তুলে দিচ্ছেন ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এভাবেই প্রায় ৪(চার)শত মানুষের মাঝে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, “পুরো রমজান জুড়েই আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আমার যে সরকারি বাসভবন সেই বাসভবন থেকেই এই কার্যক্রম পরিচালিত হবে, পুরো রমজানজুড়ে খেটে খাওয়া মেহনতী ছিন্নমূল সুবিধাবঞ্চিত লোকের মুখে হাসি ফোটানোই আমার একমাত্র লক্ষ্য।”
তিনি আরো বলেন, “আপনারা জানেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর প্রথম থেকেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দিনমজুর খেটে খাওয়া অনাহারী মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি যতদিন করোনা পরিস্থিতি থাকবে আমরা সাধারন খেটে খাওয়া অনাহারী মানুষের পাশে থাকব ইনশাল্লাহ।”

বিতরণ কার্যক্রমে আরও অংশ নিয়েছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা রাজিম ভূঁইয়া মিশু সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।