বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

কেরাণীগঞ্জে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র জন্মদিন উদযাপন

কেরানীগঞ্জ প্রতিনিধি :: কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা বর্তমান সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী কেরাণীগঞ্জ (ঢাকা-৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হামিদুর রহমান (এমপি) এর সুযোগ্য সন্তান নসরুল হামিদ বিপুর ৫৬তম জন্মদিন পালন করেছে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

আজ শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে জিনজিরায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।

এতে প্রধান অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ উপস্থিত থেকে কেক কেটে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়িত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নসরুল হামিদ বিপুর একান্ত সচিব মুজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু,ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন, কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন সহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: