শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

মালয়েশিয়ায় বৈধকরণ প্রক্রিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা

নিউজ ডেস্ক :: মালয়েশিয়ায় বৈধকরণ প্রক্রিয়া ঘোষণার পরপরই তৎপরতা শুরু করেছে এক শ্রেণীর অসাধু দালাল চক্র। বৈধ করে দেয়ার নামে তারা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনা শুরু করেছে।

আর এজন্য তারা বেছে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইমো। যা নজরে আসায় সতর্কবার্তা জারি করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘বৈধকরণ প্রক্রিয়ায় কোনো ধরনের এজেন্ট বা ভেন্ডর নিয়োগ দেয়া হয়নি। এজন্য প্রবাসীদের কারো সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দিচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।’

শনিবার (১৫ নভেম্বর) শ্রমিকদের সচেতনতায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন তাদের নিজস্ব ফেইসবুক পেইজে সচেতনমূলক এই পোস্ট দেয়।

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও এগ্রিকালচার সেক্টরে বৈধ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে বৈধকরণ এ প্রক্রিয়া। নিয়োগকর্তা বা কোম্পানি সরাসরি এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। কোম্পানি ছাড়া অন্য কারও মাধ্যমে বা নিজে নিজে ইমিগ্রেশনে গিয়েও বৈধ হওয়া যাবে না বলে জানায় হাইকমিশন।

ফেইসবুকে দেয়া স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, শুধু নিয়োগকর্তা বা কোম্পানি অবৈধ কর্মীদের নামসহ rekalibrasi@imi.gov.my এই মেইলে সরাসরি ইমিগ্রেশনে আবেদন করতে পারবে।

বৈধকরণ প্রক্রিয়ার এ সুযোগ কাজে লাগিয়ে সবাইকে বৈধ হওয়ার জন্য এবং কারও সঙ্গে আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেয়া হয় হাইকমিশনের পক্ষ থেকে।

উল্লেখ্য, বৈধতার খবর প্রকাশ হওয়ার পর থেকেই একশ্রেণির অসাধু ব্যক্তি বৈধ করে দেয়ার চমকপদ বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনায় লিপ্ত হয়েছে। মূলত এসব প্রতারকদের প্রতারণার ফাঁদে পা না দিতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে এ ধরনের সচেতনতামূলক পোস্ট দেয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: