মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন রূপপুর প্রকল্পের প্রকৌশলী

নিউজ ডেস্ক : বাবার শখ মেটাতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়োনাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের এক প্রকৌশলী। তার নাম হারুন অর রশিদ বাদশা।

তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর পাবনা পাড়া এলাকার স্কুল শিক্ষক মওলানা নুরুল ইসলামের ছেলে। বাদশা ঈশ্বরদীর রূপপুর প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত।

জানা গেছে, ছোটবেলায় ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাতে নিয়ে যাবেন এমন শখ ছিল বাবা নুরুল ইসলামের। সেই শখ মেটাতেই এই হেলিকপ্টারে বরযাত্রার আয়োজন করা হয়েছিল ছিল বলে জানান বাদশার বাবা নুরুল ইসলাম।

নুরুল ইসলাম জানান, রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি হাট এলাকার অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুহুননবীর মেয়ে প্রকৌশলী উর্মি আক্তারের সঙ্গে পারিবারিক আয়োজনে শনিবার বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বাদশার বিয়ের আয়োজন করা হয়। বাগাতিপাড়া উপজেলার সোনাপুর গ্রাম থেকে সেখানেই হেলিকপ্টারে ৪ জন বরযাত্রী নিয়ে উপস্থিত হন বাদশা। অন্য বরযাত্রীরা কয়েকটি মাইক্রোবাস নিয়ে সড়কপথে রাজশাহী পৌঁছান।

স্থানীয়রা জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে হেলিকপ্টারেই বাড়ি ফিরেন বাদশা। এসময় হেলিকপ্টার দেখতে আশপাশের বিভিন্ন এলাকার মানুষ সোনাপুর গ্রামে ভিড় করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: