বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

ফুলগাজীতে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ইফতার সামগ্রী বিতরণ

মহিউদ্দিন মহি, ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজী উপজেলার ৬টি ইউনিয়নে বাক-প্রতিবন্ধী, পঙ্গু, বিধবা, অসহায় ও দুস্তদের মাঝে প্রায় ৬০টি পরিবারের মাঝে গতকাল ২৬ এপ্রিল রবিবার সৌদিআরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্দ্যোগে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বর্তমানে বিশ্ব মহামারি নভেল-১৯ করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায়ে রেখে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সবাইকে একস্থানে জড়ো না করে ইউনিয়ন প্রতিনিধিদের মাধ্যমে সবার বাড়ীতে পৌঁছে দেয়া হয়।

এসময় আনন্দপুর, জিএমহাট, মুন্সীরহাট, দরবারপুর, আমজাদহাট ও ফুলগাজী সদর ইউনিয়নের প্রতিনিধি
হাতে হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী ফোরামের সহ-সভাপতি নাছির উদ্দিন, গভেষনা সম্পাদক নুরুল করিম,সাবেক প্রচার সম্পাদক মহিউদ্দিন মহি, সমন্বয়ক ইমাম উদ্দিন শাওন, ফুলগাজী প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এ মামুন, সাধারণ সম্পাদক সাইদ হোসেন সাহেদ ও ফুলগাজী বার্তার নির্বাহী সম্পাদক কাজী সিরাজুল করিম লিটন এবং শাহাআলম হিমেল প্রমুখ ৷


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: