বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে

নিউজ ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনায় আক্রান্ত হয়েছেন। তার ব্যক্তিগত মুখপাত্র বার্তা সংস্থা সিএনএন’কে এই তথ্য জানান। ট্রাম্পের ছেলের মুখপাত্র বলেন, ৪২ বছর বয়সী ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন। এখন তিনি কোয়ারেন্টিনে আছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ট্রাম্প পুত্র অ্যাসিম্পটোমেটিক (উপসর্গহীন) এবং করোনা চিকিৎসার সকল নির্দেশিকা মেনে চলছেন। এর আগে গত মাসে ট্রাম্পের ১৪ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পও করোনায় আক্রান্ত হয়েছিল। তার আগে করোনা পজিটিভি হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প।

এদিকে নতুন করে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর হোয়াইট হাউজের অন্তত চারজন উপদেষ্টা করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। আর প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: