শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

মৃত্যু একদিনে আরও দেড় হাজার মার্কিনির

নিউজ ডেস্ক :: একদিন আগে রেকর্ড সংক্রমণের পর আজও প্রায় পৌনে দুই লাখ মার্কিনির করোনা শুনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা সোয়া ১ কোটির দোরগোড়ায় পৌঁছেছে। নতুন করে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে সেখানে। তবে বরাবরের মতো পিছিয়ে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭২ হাজার ৮৩৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৬৬৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৬০ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৬১ হাজার ৭৯০ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় ৮৭ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৭৪ লাখ ৩ হাজার ৮৪৭ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৭২ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৮৮ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৭৮ জনের। ফ্লোরিডায় করোনার শিকার প্রায় ৯ লাখ ৩২ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ১৭ হাজার ৯৪৬ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৬ লাখ ৪৬ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৯৫২ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৬ লাখ ২৯ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ২১৩ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ১৭৯ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৮৭৪ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: