শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

ফাইজারের ভ্যাকসিন পরিবহন শুরু

নিউজ ডেস্ক :: ছাড়পত্র পাওয়ার পর প্রথমবারের মতো আকাশ পথে ফাইজারের তৈরি ভ্যাকসিন পরিবহন শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি পাওয়ার পর পরিবহন শুরু করল ইউনাইটেড এয়াললাইন্স। খবর- ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজের।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) শিকাগোর ও’হেয়ার এয়ারপোর্ট থেকে ব্রাসেলসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চার্টার্ট ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ফাইজার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেস্যান্ট প্রেইরি ও জার্মানির কার্লশ্রুর গুদামের সংরক্ষণ ক্ষমতা বাড়িয়েছে। কার্গো বিমান ও ট্রাকের ভেতরে স্যুটকেসের মতো হিমায়িত বক্সে করে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে জানা গিয়েছিল এফডিএ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ফাইজার দ্রুত ভ্যাকসিন পরিবহনের প্রস্তুতি নিচ্ছে। তার পরপরই এই কাজে চার্টার্ড বিমান ব্যবহারের খবর এল সংবাদমাধ্যমে।

যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি ফাইজার কিংবা ইউনাইটেড এয়ারলাইন্স।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: