বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
‘আল্লাহর রহমতে বাংলাদেশ ভালো অবস্থাতেই আছে’ বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং ৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক

গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারকে (এসপি) একযোগে বদলি করা হয়েছে। গত রবিবার (১৫ নভেম্বর) সরকারের পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পুলিশ প্রশাসনের শীর্ষ পদেও আনা হয়েছে পরিবর্তন। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগের প্রেক্ষাপটে প্রশাসন ও পুলিশের শীর্ষ এই দুই পদে একযোগে এই পরিবর্তন এল। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই দুই শীর্ষ কর্মকর্তার যোগদানের ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: