মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা, আহত হাতির চিকিৎসা শুরু সঞ্চয়পত্র কী, কত বিনিয়োগে কত মুনাফা বর্জ্য থেকেই তৈরি হবে ডিজেল, চাঁদপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, আনসার, এপিবিএন এবং বিজিবি সদস্যরা জেলার সর্বত্র অত্যন্ত সক্রিয় রয়েছেন। শহরের অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথ বাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত জেলায় কোথাও কোনো অপ্রীতিকর বা সহিংসতার ঘটনা ঘটেনি।

মঙ্গলবার সকাল ১১টায় ২৩ নম্বর আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান গনী জানান, আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের বাহিনী আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ ব্যবহারের পরিবর্তে বিকল্প পন্থা অবলম্বন করবে। শব্দ বাঁশি ও নিজেদের উপস্থিতির মাধ্যমেই তাঁরা শান্তি ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন। বর্তমানে ৮ প্লাটুন আনসার সদস্য বিভিন্ন স্থানে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এবং অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথ টহল ও নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালন করছেন।

এদিকে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গত ১৫ তারিখের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে এ ঘটনায় সদর থানা পুলিশ ৭ জনকে আটক করেছে। তিনি আরও জানান, আজ এখন পর্যন্ত কোথাও কোনো সহিংসতা বা নাশকতার খবর পাওয়া যায়নি এবং বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: