শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

বাইডেনের পায়ে আঘাত, সুস্থতা কামনা ট্রাম্পের

নিউজ ডেস্ক :: পোষা কুকুর ‘মেজরের’ সঙ্গে খেলতে গিয়ে পা পিছলে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট বিজয়ী জো বাইডেন। এতে তার এক পায়ের পাতার মাঝের অংশে ‘ফ্র্যাকচার’ ধরা পড়েছে। আগামী কয়েক সপ্তাহ তাকে ওয়াকিং বুটের সাহায্য নিয়ে হাঁটতে হতে পারে। এমনটি জানিয়েছে তার চিকিৎসক। এ ঘটনা জেনে ওইদিন সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বাইডেনের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

ডা. কেভিন ও’কনর বলেন, ‘পড়ে গিয়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে চুল পরিমাণ ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ বুট পরে থাকতে হবে।’

এর আগে, রোববার বাইডেনের অফিস থেকে ঘোষণা দেওয়া হয় যে, কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন বাইডেন। তাই তিনি একজন অর্থোপেডিস্টের শরণাপন্ন হতে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর জো বাইডেন তার ৭৮তম জন্মদিন পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট।
সূত্র : সিএনএন
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: