শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

মায়ের জন্য জুভেন্তাস ছাড়তেও রাজী হিগুয়েইন

সারাবিশ্বে চলছে করোনাভাইরাসের আগ্রাসন। তবে আর্জেন্টিনা তারকা গঞ্জালো হিগুয়েইন আছেন অন্য এক বিপদে। তার মা অনেকিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুপথযাত্রী। করোনাভাইরাস যেসব দেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, তাদের মধ্যে অন্যতম ইতালি অন্যতম। দেশটির বিখ্যাত ফুটবল লিগ ‘সিরি আ’ এ মুহূর্তে বন্ধ। তবে খুব দ্রুতই হয়তো অনুশীলন শুরু করবে জুভেন্তাস। কিন্তু মায়ের জন্য জুভেন্তাসের ডাকে সাড়া দিচ্ছেন না হিগুয়েইন।

লকডাউনের মাঝেই অসুস্থ মায়ের কাছে থাকার জন্য হিগুয়েইন আর্জেন্টিনায় ফিরেছিলেন। ইতালি থেকে অনেক ধরনের শারীরিক পরীক্ষার পর ব্যক্তিগত বিমানে ওঠার অনুমতি পান তিনি। এখন দেশে ফিরে মা ন্যান্সি জাকারিয়াসের অবস্থা দেখে ইতালিতে ফেরার সব পরিকল্পনা বাতিল করেছেন আর্জেন্টাইন তারকা। ইতালিতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় অনুশীলন শুরুর যে সম্ভাবনা দেখা যাচ্ছে, সেসব নিয়ে একবারেই ভাবছেন না তিনি। মায়ের চিকিৎসা দেখভাল করার জন্য ইতালিতে আর নাও ফিরতে পারেন তিনি!

ইতালির গণমাধ্যম জানিয়েছে, জুভেন্তাস হিগুয়েইনের সঙ্গে যোগাযোগ করলেও তাতে নাকি তিনি সারা দেননি। এতে তার জুভেন্তাস ছাড়ার গুঞ্জন বেড়ে গেছে। কারণ কয়েক বছর আগেও জুভেন্তাসের আক্রমণভাগের অবিচ্ছেদ্য অংশ ছিলেন হিগুয়েইন। এখন পাওলো দিবালা, ক্রিস্টিয়ানো রোনালদো, ফেদেরিকো বার্নার্দেসকি, ডগলাস কস্টাদের কারণে তেমন সুযোগ পান না। শোনা যাচ্ছে, ২৩ মিলিয়ন পাউন্ড পেলেই হিগুয়েইনকে ছেড়ে দেবে জুভেন্তাস। তবে এর আগে মানবিক কারণে হিগুয়েইনকে কিছুদিন মায়ের কাছে থাকার অনুমতি দেবে তুরিনের ক্লাবটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: