রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে

নিউজ ডেস্ক :: আয়কর ও রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আজ জমা দেওয়ার শেষ সময় থাকলেও আরও এক মাস বাড়ানো হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

তিনি বলেন, ব্যক্তি করদাতা, ব্যবসায়ী ও আয়কর আইনজীবী, জনপ্রতিনিধি সব পক্ষের অনুরোধে কোভিড পরিস্থিতিতে আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত (এক মাস) বাড়ানো হলো।

এর আগে রোববার (২৯ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, তেমন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হওয়ায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হচ্ছে না। এ সময় তিনি জরিমানা বাধ্যতামূলক নয় বলেও জানান।

চেয়ারম্যান বলেন, জরিমানার বিষয়টি নমনীয় রাখা হয়েছে। ৩০ নভেম্বরের পর সময় বাড়ানোর আবেদন করা যাবে, তবে জরিমানা মওকুফ বাধ্যতামূলক না, কর কমিশনার চাইলে তা মওকুফ করতে পারেন। গতকাল (২৯ নভেম্বর) পর্যন্ত ১৫ লাখ রিটার্ন জমা পড়েছে। চলতি অর্থবছরে কী পরিমাণ কালো টাকা সাদা হয়েছে তা ৩০ নভেম্বরের পর জানা যাবে বলেও জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: