বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

বঙ্গবন্ধু লেকচার সিরিজ শুরু আজ

নিউজ ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু লেকচার সিরিজ। বিজয়ের মাসের প্রথম দিনে ফরেস সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রথম লেকচার অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিরিজের আয়োজন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজকের প্রথম লেকচারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ আলোচক থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পুরো সময় ধরে এ লেকচার সিরিজ অব্যাহত থাকবে এবং প্রতি মাসে কমপক্ষে একটি করে লেকচার অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশে বাংলদেশের মিশনগুলোতেও বঙ্গবন্ধু লেকচার অনুষ্ঠিত হবে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: