রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

‘হর্ষ ভোগলের নাম শুনলেই মনে হয়, তিনি একজন…’

ভারতের খ্যাতিমান ধারাভাষ্যকার হর্ষ ভোগের সঙ্গে আরেক ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরকার সম্পর্ক মোটেও ভালো নয়। ধারাভাষ্যকার হিসেবে সবসময় বিতর্কিত নামটি সঞ্জয় মাঞ্জেরকার। তার বিভিন্ন মন্তব্য নিয়ে বারবার উত্তপ্ত হয়েছে ক্রিকেটাঙ্গন। শেষ পর্যন্ত কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ধারাভাষ্যকারদের তালিকা থেকেও বাদ পড়েছেন তিনি।

গত বছর নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারত ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে ধারাভাষ্য দেওয়ার সময় হর্ষ ভোগলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সঞ্জয়। অভিযোগ ওঠে, তিনি অপমান করেছেন ভোগলেকে। হর্ষ ভোগলে বলেছিলেন, গোলাপি বল দেখতে সমস্যা হচ্ছে কি না, তা জিজ্ঞাসা করে দেখা দরকার ক্রিকেটারদের। মাঞ্জেরকার বলে ওঠেন, ‘আপনাদের উচিত, বল দেখা যাচ্ছে কি না তা হর্ষকে জিজ্ঞাসা করা। আমরা যারা একটু-আধটু ক্রিকেট খেলেছি, তাদের জিজ্ঞাসা করার দরকার নেই। এটা তো পরিষ্কার যে বল দেখতে কোনও সমস্যা হচ্ছে না।’

ওই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচিত হতে হয়েছিল মাঞ্জেরকারকে। বর্তমানে বোর্ডের চাকরি গেলেও সঞ্জয় সোশ্যাল সাইটে সক্রিয় আছেন। লকডাউনে চলছে বিভিন্ন জনের সঙ্গে চ্যাটিং। এমনই এক চ্যাটিংয়ে সঞ্জয়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হর্ষ ভোগলের নাম শুনলেই তার কী মনে হয়। জবাবে মাঞ্জেরকার বলেন, ‘ভারতের সেরা ধারাভাষ্যকার।’ তার এই মন্তব্যও সাড়া ফেলেছে সোশ্যাল সাইটে। আবার অনেকে সন্দেহ করছেন যে, সঞ্জয় কি এই কথাটা মন থেকে বলেছেন?


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: