মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

ভারতে মোট আক্রান্ত ৯৫ লাখ, মৃত্যু আরও ৫০১

নিউজ ডেস্ক :: বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ ভারতে সুস্থতা বাড়ায় আরও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে থেমে নেই প্রাণহানি। গত একদিনে ৩৬ হাজারের বেশি ভারতীয়র করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৯৫ লাখে দাঁড়িয়েছে। নতুন করে ৫০১ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৬০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৯৪ লক্ষ ৯৯ হাজার ৪১৩ জন।

অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৫০১ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ১২২ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ১৪ কোটি ২৪ লাখ ৪৬ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ লাখ ৯৬ হাজারের বেশি।

বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত।

দেশটির অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণ গত এক মাসে কমেছে। গত দু’সপ্তাহ ধরে দিল্লি এবং কেরলে তা বেশি থাকার পর গত ক’দিনে একটু করে কমছে। বুধবার কেরলে ৫ হাজার পেরলেও দিল্লিতে তা ৪ হাজার। মহারাষ্ট্রেও দৈনিক সংক্রমণ কমে ৫ হাজারের নীচে। অন্যদিকে রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যগুলিতে শীত পড়ার সঙ্গে সঙ্গে খুব ধীরে হলেও ধারাবাহিকভাবে বাড়ছে আক্রান্ত।

পশ্চিমবঙ্গের দৈনিক আক্রান্তের মঙ্গলবারের থেকে আজ বেশি। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩১৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ৪ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ জন। যদিও তার মধ্যে ৪ লক্ষ ৫৪ হাজার ১০২ জন রোগী সুস্থও হয়েছেন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২ জনের। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু হল ৮ হাজার ৪৭৬ জনের।

অন্যদিকে, দেশের মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গিয়েছে ৪৭ হাজার ২৪৬ জনের। দেশের মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি (৯,২৬০), পশ্চিমবঙ্গ (৮,৪৭৬), উত্তরপ্রদেশ (৭,৭৮৮), অন্ধ্রপ্রদেশ (৬,৯৯৬)। পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।

এছাড়া, গত ২৪ ঘণ্টায়ও ৪৩ হাজার ৬২ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৮৯ লাখ ৩২ হাজার ৬৪৭ জনে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে ৪ লাখ ২৮ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: