বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

রোকনুজ্জামান খান দাদাভাইয়ের মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক :: বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও শিশুসংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের আজকের এই দিনে তিনি ঢাকায় মারা যান। দাদাভাইয়ের পৈতৃক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভবানীপুর গ্রামে। তিনি ১৯২৫ সালের ৯ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশবে মাকে হারিয়ে তিনি নানাবাড়িতে বড় হন। পড়াশোনা করেন পাংশা জর্জ স্কুলে।

রোকনুজ্জামান কলকাতার দৈনিক ইত্তেহাদ, শিশু সওগাত এবং ঢাকার দৈনিক মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ১৯৫৫ সালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগ দেন এবং ‘দাদাভাই’ ছদ্মনামে শিশুদের পাতা ‘কচি-কাঁচার আসর’ সম্পাদনা শুরু করেন। আমৃত্যু তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। এ থেকেই তিনি ‘দাদাভাই’ নামে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন।

রোকনুজ্জামান খান অনেক কবিতা ও ছড়া লিখেছেন। দাদাভাইয়ের বড় অবদান ‘কচি-কাঁচার মেলা’ নামে জাতীয় শিশুসংগঠন প্রতিষ্ঠা।

তার বিখ্যাত শিশুতোষ রচনা হচ্ছে- ‘হাট্টিমা টিম টিম’, ‘খোকন খোকন ডাক পাড়ি’ ও ‘আজব হলেও গুজব নয়’।

রোকনুজ্জামান খান দাদাভাই সৃজনশীল ও সাংগঠনিক কর্মের পুরস্কারস্বরূপ বাংলা একাডেমি, শিশু একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: