রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম
মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে উপজেলা পরিষদ ও ২১ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ নড়াইলের লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি, সংসদে আলোচনার আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের CASA আমানতে ২,১০০ কোটি টাকার প্রবৃদ্ধি বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

তরুণদের ১৯৭১’র চেতনায় উদ্বুদ্ধ হতে হবে-তথ্য প্রতিমন্ত্রী।

নিউজ ডেস্ক :: তথ্য প্রতিমন্ত্রী ডা.মো. মুরাদ হাসান এমপি বলেছেন, ১৯৭১-এ আমাদের পূর্বসূরীরা জীবন উৎসর্গ করে যেভাবে দেশপ্রেম, মানবতার দেদীপ্যমান শিখা প্রজ্জলিত রেখেছেন, আজকের তরুণদেরও সে চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে ও দেশের সেবায় কাজ করতে হবে। পুরো পৃথিবী যখন করোনা মহামারিতে আক্রান্ত হয়ে বিপর্যস্ত বিপন্ন এ সময়েই মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের সেবায় আত্মনিমগ্ন হতে হবে।

তিনি আজ সকালে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নব নিযুক্ত পেইড পার ভলান্টিয়ারদের (Paid Per Volunteers) মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ডা. অজিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, জামালপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক সাজদা-ই-জান্নাত, সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিহাব উদ্দিন আহমেদ প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: