বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

মোঃ আবদুল আজিজ প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুল ছাত্র মো.জাবেদ (১৫) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হোসেন সিম্যানের নতুন বাড়ীর হোসেন হোসেন সিম্যানের ছেলে এবং স্থানীয় হাজারীহাট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় এক দোকানের ভিতরের কক্ষে প্রবেশ করে সকলের অজান্তে বিষ পান করে সে। পরবর্তিতে দোকানদার এবং অন্যরা তাকে ছটপট করতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রণি জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার বিষপানের কারন জানাতে পারেনি পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: