বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

তলব উত্তরে আ.লীগের আহবায়কে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান সুভা

Exif_JPEG_420

মতলব উত্তর (চাঁদপুর) থেকে শহিদুল ইসলাম খোকন :: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভা।

আজ ৭ নভেম্বর সোমবার সকালে উপজেলার বাগান বাড়ির ইউনিয়নে ইছাখালী মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিজ বাড়িতে শুভেচ্ছা জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন – মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধাদা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, মতলব উত্তর উপজেলা মেঘনা-ধনাগোধা সেচ প্রকল্পের পানি নিষ্কাশন ব্যবস্থাপনার সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোকলেছুর রহমান মাস্টার।

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারী দুলাল আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন তা আমরা সঠিক ভাবে পালনের চেষ্টা করবো।

মতলব উত্তর আওয়ামী লীগের সকল কমিটিতে অবহেলিত, নির্যাতিত ও সৎ ব্যাক্তিদের স্থান পাবে। জঙ্গিবাদ, মৌলবাদ ও মাদকের সাথে জড়িতদের যায়গা হবে না। এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলুসহ কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: