বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট শুরু

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ও রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন।

এদিন উদ্বোধনী খেলায় শিক্ষাবিদ আশিরউদ্দিন ফুটবল একাডেমি নীলফামারী ১-০ গোলে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ একাদশকে পরাজিত করে।

উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত নকআউট পদ্ধতির এ টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: