বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের অন্তর্ধান দিবস আজ

নিউজ ডেস্ক :: শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪৯তম অন্তর্ধান দিবস আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর ও রাজাকার বাহিনীর সদস্যরা তাকে তার চামেলীবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এর পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি ছিলেন একাত্তরের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার নীলনকশার প্রথম শিকার।

শহীদ সিরাজুদ্দীন হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক। ১৯৭১ সালে অবরুদ্ধ এ দেশে তিনি সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে গেছেন। সে সময় তার লেখা ‘ঠগ বাছিতে গাঁ উজাড়’, ‘অধুনা রাজনীতির কয়েকটি অধ্যায়’ ধরনের উপসম্পাদকীয় এবং ‘এতদিনে’ শিরোনামে সম্পাদকীয় মুক্তিযুদ্ধের সপক্ষে তার দৃঢ় অবস্থানের সাক্ষ্য দেয়।

১৯৫২ সালে দৈনিক আজাদের বার্তা সম্পাদক থাকাকালে ভাষা আন্দোলনেও অবদান রাখেন তিনি। সিরাজুদ্দীন হোসেন ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট অ্যাওয়ার্ডের (আইপিআই) মনোনয়ন লাভ করেন। আইপিআই বুলেটিনেও তার এ সাফল্য নিয়ে বিশদ আলোচনা করেন তৎকালীন সানডে টাইমস ও পরে নিউইয়র্ক টাইমসের সম্পাদক হ্যারল্ড ইভান্স।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: