মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

শিবপুরে জয়িতা সম্মাননা প্রদান ও অনুদানের চেক বিতরণ

নরসিংদী প্রতিনিধি :: কমলা রঙের বিশ্বের নারী, বাঁধার পথে দেবেই পাড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, জয়িতা সম্মাননা প্রদান ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে ৷

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখসানা বিলকিস এর সার্বিক ব্যবস্হাপনায় উপস্হিত ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, শিবপুর প্রেসক্লাবের আহবায়ক আলম খান, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আহবায়ক কমিটির সদস্য মোমেন খান প্রমূখ।

আলোচনা শেষে আর্থিক ভাবে সাফল্য অর্জনকারী বংশিরদিয়া গ্রামের রাবেয়া খাতুন খুকী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আশ্রাফপুর গ্রামের তানিয়া আক্তার, সফল জননী নারী ধানুয়া গ্রামের হাসনারা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে সফলতা অর্জন করায় নার্গিস আক্তার কে জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও নারী উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় অভিবাসী নারী কর্মী সংস্থা, ঘাশিরদিয়া মহিলা উন্নয়ন সংস্থা ও জাগরণী মহিলা সংস্থার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: