মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ ক্যাশলেস ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের শোভাযাত্রা-আলোচনা সভা ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

করোনা ভ্যাকসিন নিয়ে ভুল এইচআইভি শনাক্ত, অস্ট্রেলিয়ার চুক্তি বাতিল

অস্ট্রেলিয় একটি প্রতিষ্ঠানের করোনাভাইরাস ভ্যাকসিন গ্রহণের পর গ্রহণকারীদের দেহে ভুল এইচআইভি শনাক্ত হওয়ায় ভ্যাকসিন কেনার চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। খবর বিবিসির।

জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান সিএসএল ও ইউনভার্সিটি অব কুইন্সল্যান্ডের যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যাকসিন করোনা মোকাবেলায় বেশ কার্যকরী হবে এমনটাই ধারণা করা হচ্ছিল। তাদের কাছ থেকে ৫১ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেনার জন্য রাজিও হয়েছিল অস্ট্রেলিয়া সরকার। কিন্তু নতুন এই ফলাফলের পর সরকার আর তাদের কাছ থেকে ভ্যাকসিন কিনতে আগ্রহী নয়।

সিএসএল ও ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের দাবি, অংশগ্রহণকারীদের এই ফলাফল ভুল ছিল, অর্থাৎ ভ্যাকসিন নিয়ে তারা স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েনি।

এই ভ্যাকসিনের ট্রায়াল যখন চলছিল তখন তা করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরিতে সক্ষম এমনটাই দেখা গেছে। কিন্তু কিছু ভ্যাকসিন গ্রহণকারীদের দেহে করোনার অ্যান্টিবডির পাশাপাশি এইচআইভির অ্যান্টিবডিও তৈরি হয়। এর ফলে ভুল এইচআইভি পজিটিভ দেখাচ্ছিল। পরবর্তী সময়ে আরও পরীক্ষার পর দেখা যায় তারা এইচআইভি পজিটিভ নয়।

সিএসএল ও কুইন্সল্যান্ড জানায়, এই ত্রুটি ঠিক করতে প্রায় এক বছর সময় লাগবে। তাই আপাতত ট্রায়াল বন্ধ রাখতে হচ্ছে।

অস্ট্রেলিয়া সরকার বলছে, অন্য প্রতিষ্ঠানের ভ্যাকসিন দিয়ে তারা এই ঘাটতি পূরণ করবে।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের সচিব ব্রেন্ড্যান মার্ফি বলেন, ‘এটি আসলে কাজ করার কথা ছিল। কিন্তু এই ভুল পজিটিভ ফলাফল কিছু সন্দেহ তৈরি করেছে এবং আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি হয়েছে।’

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, তারা এখন যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্সের সঙ্গে নতুন চুক্তি করবে এবং অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকার অর্ডারের সংখ্যা বাড়াবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: