বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

ব্রাজিলে আরও ৬৫২ মৃত্যু, নতুন আক্রান্ত অর্ধলক্ষ

নিউজ ডেস্ক :: ব্রাজিলে করোনা তাণ্ডবে আরও ৬৫২ জনের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। একই সাথে বেড়েছে সংক্রমণও। গত একদিনে দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। যদিও সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৭০ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৩৬ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬৫২ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৮০ হাজার ৪৫৩ জনে ঠেকেছে।

অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৫৯ লাখ ৫৪ হাজার ৭৪৫ জন রোগী। এর মধ্যে গত একদিনেই সুস্থতা লাভ করেছেন ২২ হাজার ৯৬৮ জন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্য দিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির প্রধানকেন্দ্রে পরিণত হয়। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনার মতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ৯ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ১৪ লাখ বেড়ে ৮৯ হাজার। মৃত্যু হয়েছে ৪০ হাজার ৬০৬ জনের।

কলম্বিয়ায় করোনাক্রান্ত রোগী আজ ১৪ লাখ ৯ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৬৬৯ জনের। পেরুতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৮১ হাজারের কাছাকাছি। যেখানে মৃতের সংখ্যা ৩৬ হাজার ৫৪৪ জনে ঠেকেছে।

এছাড়া চিলিতে সংক্রমিত ৫ লাখ ৬৭ হাজার ৯৭৪ জন মানুষ। এর মধ্যে ১৫ হাজার ৭৮২ জনের প্রাণ কেড়েছে করোনা।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: