রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

করোনায় বিশ্বব্যাপী বন্ধ ৩২ কোটি স্কুল

নিউজ ডেস্ক :: মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী এ পর্যন্ত ৩২ কোটি স্কুল বন্ধ হয়েছে। তার মধ্যে গেল এক মাসেই বন্ধ হয়েছে ৯ কোটি। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্ক)র পরিসংখ্যান থেকে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার (১১ ডিসেম্বর) ইউনেস্কোর বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘আমরা জানি করোনাভাইরাসে শিশুরা কম আক্রান্ত হয়, কম ভোগে। তবে কোটি কোটি শিশু করোনার কারণে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনেস্কোর বিশ্বব্যাপী সংগৃহীত তথ্য থেকে জানা গেছে প্রতি ৫ জন শিশুর একজনের স্কুল করোনার কারণে বন্ধ হয়েছে। ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী ৩২০ মিলিয়ন তথা ৩২ কোটি স্কুল বন্ধ হয়েছে। তার মধ্যে গেল এক মাসেই বন্ধ হয়েছে ৯০ মিলিয়ন তথা ৯ কোটি স্কুল।’

তিনি আরও বলেছেন, ‘কোথাও কোথায় করোনার কারণে ৯ মাস ধরে স্কুলে যেতে পারছে না শিশুরা। এই যে লম্বা সময় ধরে স্কুল বন্ধ রয়েছে তাতে শিশুদের শিক্ষা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। তারা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এতে শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।’

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: