শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

ওয়াশিংটনে ট্রাম্পপন্থি ও বিরোধীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক :: আমেরিকার ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিরোধী গ্রুপের। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ পিপার-স্প্রে বা মরিচের গুঁড়ো প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ৩ নভেম্বরের নির্বাচনে কোনো প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্পসহ তার সমর্থকরা দাবি করে আসছেন যে ভোটে ব্যাপক কারচুপি হয়েছে, ভোট চুরি করা হয়েছে। এ নিয়ে করা মামলা যখন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাচ্ছে, তখন ট্রাম্পন্থিরা শনিবার রাতে রাস্তায় নামে।

‘স্টপ দ্য স্টিল’ কর্মসূচির আয়োজকরা এবং চার্চ গ্রুপগুলো সমর্থকদের প্রতি আহ্বান জানায় এসব র‌্যালিতে অংশ নিতে। ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বা রাজ্যে বিক্ষোভ হয়েছে। কিন্তু ট্রাম্পপন্থি ‘প্রাউড-বয়েজ’ বিক্ষোভকারী এবং প্রতিপক্ষ ‘এন্টিফা’র মধ্যে ওয়াশিংটন ডিসিতে হাতাহাতি শুরু হয়।

ট্রাম্প হোটেলের কাছে এর আগে বিক্ষোভে অংশ নেয় অধিক উগ্রপন্থি প্রাইড-বয়েজের প্রায় ২শ’ সদস্য। এ সময় তাদের বেশির ভাগই ছিলেন রণ সাজে। তাদের গায়ে ছিল কালো ও হলুদ শার্ট। বুকে ছিল ব্যালেস্টিক ভেস্ট পরা। মাথায় ছিল হেলমেট। ব্যবহার করেছে হ্যান্ড-সিগন্যাল।

তারও আগে সড়কে অবরোধ সৃষ্টি করে দাঙ্গা পুলিশ। তারা ছিল রায়ট গিয়ারে এবং বাইসাইকেলে। রাত নামার পর বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। তারা সড়কের বিভিন্ন স্থানে প্রতিপক্ষকে খুঁজতে থাকে।

তবে পুলিশ সেখানে দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করে। উভয়পক্ষের ওপর পিপার-স্প্রে প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: