বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

লক্ষীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

লক্ষীপুর প্রতিনিধি :: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় জেলা আ’লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিনচৌধুরী নয়ন।

জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক প্রচার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবির তোফায়েল, লক্ষীপুর জজ কোর্টের পিপি মো. জসিম উদ্দিন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানুল কবির রিপন, জেলা কৃষক লীগের সভাপতি ওমর হোসাইন ভূলু, আ’লীগ নেতা আব্দুল খালেক বাদল, এমরান হোসেন নান্নু, মোস্তাজিফুর রহমান বাবুল, নুর আলম মোহন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট শেখ জামাল রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর, সাবেক ছাত্রলীগ নেতা, আব্দুল জব্বার লাভলু’সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও
সাধারণ সম্পাদকরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: