বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান

নিউজ ডেস্ক :: কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসিরুজ্জামানকে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে। তিনি সোমবার (১৪ ডিসেম্বর) যোগদান করেন।

এর আগে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন তিনি। সচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বে নাসিরুজ্জামান বিএডিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার পূর্বে তিনি মাঠ প্রশাসনে শেরপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন পর্যায়ে অর্থ বিভাগ, ইআরডি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

মো. নাসিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতক, নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি অব ডারহাম, যুক্তরাজ্যের উলভারহ্যামটন এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: