শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

করোনায় একদিনে ৪০ মৃত্যু, তিন মাসে সর্বোচ্চ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪০ জনের মৃত্যু হয়েছে। গত প্রায় তিন মাসে করোনায় এটা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ৪০ জনের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১২৯ জনে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর করোনাভাইরাসে একদিনে ৪৩ জনের মৃত্যু হয়। ২১ সেপ্টেম্বরও এ ভাইরাসে ৪০ জনের প্রাণহানি ঘটে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৮৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৮৫ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মৃত ৭ হাজার ১২৯ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ৪৩৯ (৭৬ দশমিক ২৯শতাংশ) ও নারী এক হাজার ৬৯০ জন (২৩ দশমিক শূন্য ৭১শতাংশ)।

ঢাকা বিভাগের ২৪ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় একজন, সি‌লেট বিভা‌গের একজন, রংপুর বিভাগের দুজন ও ময়মন‌সিংহ বিভা‌গে দুজন রয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: